ছোট ও মাঝারি ব্যবসার জন্য ক্লাউড কল সেন্টার + CRM

কাস্টমারের প্রতিটা কল, এক জায়গায়।

কল নিন, কল করুন, আর প্রতিটা কাস্টমারের পুরো হিসাব রাখুন। শুধু ব্রাউজার আর একটা হেডসেট — আমাদের ক্লাউডে, অথবা আপনার নিজের সার্ভারে।

কার্ড লাগবে না১ জন ইউজারের জন্য সবসময় ফ্রিসহকর্মীদের মধ্যে কল ফ্রি (এক্সটেনশন থেকে এক্সটেনশন)১০ মিনিট AI সারাংশ ফ্রিক্লাউড বা নিজের সার্ভার
ইনবাউন্ড কল নিজে থেকেই ধরা হলো
AI সারাংশইতিবাচক

ডেলিভারি দেরি নিয়ে প্রথমে বিরক্ত; কাল দুপুরের মধ্যে দেওয়ার কথা দিলে খুশি।

SRসাদিয়া রহমান+880 1711-204518 · ইনবাউন্ড · কলে আছেন00:41কল কাটুন

এই সমস্যাগুলো কি চেনা লাগে?

মিসড কল হারিয়ে যায়

ব্যস্ত সময়ে কল ধরতে না পারলে সেই কাস্টমার আর ফেরে না।

কে কাকে কল করল, কেউ জানে না

একই কাস্টমারকে দুজন কল দেয়, আবার কেউ কেউ বাদ পড়ে যায়।

তথ্য খাতায় বা Excel-এ

আগের কথা মনে থাকে না, লিড আর অভিযোগ গুলিয়ে যায়।

ম্যানেজার জানেন না টিম কী করছে

কে কলে, কে বিরতিতে, কতগুলো কল হলো — কোনো হিসাব নেই।

কলডেস্ক এই চারটাই এক জায়গায় সমাধান করে।
আমাদের ব্যবসা কী

কলডেস্ক = ক্লাউড কল সেন্টার + CRM

আপনার নম্বরে আসা কল টিমের মধ্যে নিজে থেকেই ভাগ হয়ে যায়, প্রতিটা কল রেকর্ড হয়, আর প্রতিটা কাস্টমারের ধাপ, নোট আর কাজ এক জায়গায় থাকে। ২ জনের অফিস থেকে ১০০ জনের কল সেন্টার — একই অ্যাপ। মাসে মাসে ক্লাউডে, অথবা নিজের সার্ভারে।

কল সেন্টারইনবাউন্ড, আউটবাউন্ড, অটো ডায়াল, কিউ, IVR
CRMপ্রসপেক্ট, ধাপ, নোট, কাজ, লিড ভাগ
ক্যাম্পেইন ও রিপোর্টভয়েস উইথ কি, অটোডায়াল, লাইভ বোর্ড, কল লগ
AI সহকারীকলের সারাংশ, কাস্টমারের মনোভাব, মনোভাব দিয়ে ফিল্টার

যেকোনো ব্যবসার জন্য তৈরি

ব্যবসার ধরন বেছে নিন — কলডেস্ক নিজেই কাস্টমারের ধাপগুলো সাজিয়ে দেবে।

অনলাইন ব্যবসা ও ই-কমার্সঅর্ডার → কনফার্ম → ডেলিভারি
ক্লিনিক ও ডায়াগনস্টিকঅ্যাপয়েন্টমেন্ট → ভিজিট → রিপোর্ট
রিয়েল এস্টেটলিড → সাইট ভিজিট → বুকিং
কোচিং ও শিক্ষা প্রতিষ্ঠানখোঁজ → ভর্তি → ফি
ট্রাভেল এজেন্সিখোঁজ → প্যাকেজ → টিকিট
ডিস্ট্রিবিউটর ও হোলসেলরিটেইলার → অর্ডার → পেমেন্ট
ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্সলিড → পলিসি → রিনিউ
সার্ভিস ও সাপোর্টঅভিযোগ → টেকনিশিয়ান → সমাধান
অ্যাপের ভেতরে

দেখুন, কলডেস্কে কী কী আছে

নিচের বাটনে চাপুন — প্রতিটা অংশ অ্যাপে ঠিক এভাবেই দেখায়।

app.qoldesk.com.bd/workspace
ইনবাউন্ড00:07 ▾
ফোন অন — আমি কল নেব
ইনবাউন্ডকল নিজেই আপনার কাছে আসে✓
আউটবাউন্ডকাকে কল দেবেন, আপনি বাছবেন
অটো ডায়ালকলডেস্ক লিস্ট ধরে একে একে কল দেয়
ফোন অফ — কল আসবে না
প্রস্তুত নইলগইন আছি, এখনো কল নয়
নোট লিখছিশেষ কলের কথা লিখছি
বিরতিচা, নামাজ বা দুপুরের খাবার
মিটিংট্রেনিং বা মিটিং — কল নয়
আজকের মতো শেষকল বন্ধ করে বাসায়

এক চাপে ঠিক করুন — কল নেবেন, না বন্ধ রাখবেন

  • ইনবাউন্ড: কল নিজেই আসে। আউটবাউন্ড: আপনি বেছে কল দেন। অটো ডায়াল: লিস্ট ধরে একে একে।
  • বিরতি, মিটিং বা নোট লেখার সময় কল আসবে না।
  • উপরের ঘড়িতে দেখা যায় কতক্ষণ এই অবস্থায় আছেন।
সবার জন্য সহজ

যে কেউ প্রথম দিনেই চালাতে পারবেন

বড় বাটন, সহজ কথা, পুরোটা বাংলায়। কল শেষে ছোট্ট একটা নোট — ব্যস।

সবুজ মানে কল আসবে, ধূসর মানে বন্ধ
কল শেষে AI সারাংশ আর মনোভাব নিজে থেকেই যোগ হয়
বাংলা / ইংরেজি — এক চাপে বদলান
ল্যাপটপ আর মোবাইল — দুটোতেই চলে

৩ ধাপে শুরু করুন

১

মোবাইল নম্বর দিয়ে সাইন আপ

SMS-এর কোড দিয়ে যাচাই, তারপর কোম্পানির নাম। ১ মিনিট।

২

নম্বর যুক্ত করুন — বা পরে

অপারেটরের SIP ট্রাঙ্ক যুক্ত করুন, না হলে আমাদের টেস্ট লাইনে চালিয়ে দেখুন।

৩

টিম ডাকুন, কল শুরু

প্রসপেক্ট ইমপোর্ট করুন, সহকর্মীদের আমন্ত্রণ পাঠান — এক্সটেনশন নিজে থেকেই তৈরি হয়।

প্রাইসিং

ক্লাউডে মাসে মাসে, অথবা নিজের সার্ভারে

একজন হলে সবসময় ফ্রি। টিম বড় হলে শুধু যেটুকু বাড়ে, সেটুকুর দাম। এক্সটেনশন আর সহকর্মীদের মধ্যে কল ফ্রি। নিজের সার্ভার চাইলে সফটওয়্যার আমরা বসিয়ে দেব।

ফ্রি

একজন মানুষের জন্য — ক্লাউডে
৳০১ জন ইউজার · সবসময় ফ্রি
ফ্রি শুরু করুন
  • ১ জন ইউজার, সবসময় ফ্রি
  • ৭০০ কন্টাক্ট
  • ১টি SIP ট্রাঙ্ক, তাতে যতগুলো নম্বর
  • ইনবাউন্ড, আউটবাউন্ড, অটো ডায়াল
  • মিসড কল ও কল ব্যাক
  • ৩০ দিনের কল হিস্টরি, ৩ দিনের রেকর্ডিং
  • ক্যাম্পেইনে মাসে ১০০ কন্টাক্ট
  • লাইভ বোর্ড, কল লগ ও রিপোর্ট
  • ক্যাম্পেইন: ভয়েস উইথ কি, অ্যানাউন্সমেন্ট, অটোডায়াল
  • ক্লিক-টু-কল, API ও ওয়েবহুক
  • প্রথম মাসে ১০ মিনিট কলের AI সারাংশ ও মনোভাব
সবচেয়ে জনপ্রিয়

গ্রো

টিমের জন্য — ক্লাউডে। ফিচার ফ্রি প্ল্যানের মতোই; দাম জনপ্রতি।
প্রতি অতিরিক্ত ইউজার৳২৫০প্রতি ইউজার / মাস
খরচ হিসাব করুন
  • ফ্রি প্ল্যানের সব ফিচার — আলাদা কিছু খুলতে হয় না
  • প্রতি অতিরিক্ত জনের জন্য মাসে ৳২৫০
  • নতুন প্রত্যেকের এক্সটেনশন নিজে থেকেই তৈরি
  • সহকর্মীদের মধ্যে কল ফ্রিই থাকে
  • বেশি কন্টাক্ট, কল হিস্টরি, রেকর্ডিং আর ক্যাম্পেইন কন্টাক্ট — যেটুকু যোগ করবেন, শুধু সেটুকুর দাম
  • ক্যাম্পেইনে ২টা একসাথে কল ফ্রি; এর বেশি হলে প্রতিটা মাসে ৳১০০, ২০টা পর্যন্ত
  • আরও AI সারাংশ ও মনোভাবের মিনিট দরকার হলে — আমাদের জানান

সেলফ-হোস্টেড

সার্ভার আপনার, সফটওয়্যার আমাদের — আমরা ইনস্টল করে দিই
আলোচনা সাপেক্ষেএকবারের লাইসেন্স, মাসিক বিল নেই
আমাদের সাথে কথা বলুন
  • আপনার অফিসের বা নিজের ক্লাউডের সার্ভারে
  • ইনস্টল, সেটআপ ও SIP যুক্ত করা আমাদের দায়িত্ব
  • সব কল, রেকর্ডিং ও ডেটা আপনার সার্ভারেই থাকে
  • গ্রো প্ল্যানের সব ফিচার, কোনো সীমা ছাড়া
  • আপনার কোম্পানির নামে লাইসেন্স, একবারই টাকা
  • আপডেট ও সাপোর্ট চাইলে, আলাদা দামে
সেলফ-হোস্টেড

নিজের সার্ভারে কলডেস্ক — সেটআপের ঝামেলা আমাদের

ব্যাংক, হাসপাতাল বা যেকোনো প্রতিষ্ঠান যারা ডেটা নিজের কাছে রাখতে চান — আপনি শুধু একটা সার্ভার দিন। আপনার কোম্পানির নামে লাইসেন্সের দাম একবারই দেবেন; আমরা কলডেস্ক ইনস্টল আর সেটআপ করে চালু অবস্থায় বুঝিয়ে দেব।

ডেটা আপনার কাছেইএকবারের লাইসেন্স, মাসিক বিল নেইনিজের অফিস বা নিজের ক্লাউডআপডেট ও সাপোর্ট আলাদা করে
সেলফ-হোস্টেডের জন্য কথা বলুন
১
আপনি সার্ভার দিনঅফিসে রাখা সার্ভার, বা যেকোনো ক্লাউডে একটা Linux সার্ভার। কী লাগবে, আমরা লিখে দেব।
২
আমরা ইনস্টল করে দিইকলডেস্ক সফটওয়্যার বসানো, আপনার SIP ট্রাঙ্ক যুক্ত করা আর টেস্ট কল — সব আমরা করি।
৩
আপনার টিম কল শুরু করেপ্রথম দিন থেকেই চালু। পরে আপডেট আর সাপোর্ট চাইলে আলাদা করে নিন।

ক্লাউডে আপনার মাসিক খরচ হিসাব করুন

কল হিস্টরি কতদিন রাখবেন?
কল রেকর্ডিং কতদিন রাখবেন?
ক্যাম্পেইনে একসাথে কল
আনুমানিক মাসিক খরচ৳১,৯০০জনপ্রতি প্রায় ৳৩৮০ / মাস
ফ্রি (১ জন ইউজার, ১ SIP ট্রাঙ্ক)৳০
এক্সটেনশন × ৫ফ্রি, নিজে থেকেই
AI সারাংশ ও মুড১০ মিনিট (সাইনআপে ফ্রি)
অতিরিক্ত ইউজার × ৪৳১,০০০
৭০০-এর বেশি কন্টাক্ট৳৮০০
কল রেকর্ডিং৳১০০
ফ্রি শুরু করুন

ক্লাউডে আলাদা করে যা যোগ করা যায় (প্রতি মাস)

প্রতি অতিরিক্ত ইউজার৳২৫০
আরও ১,০০০ কন্টাক্ট (২০,০০০-এর পরে ৳৫০)৳১০০
পুরো কল হিস্টরি৳১০০
৯০ দিনের রেকর্ডিং৳১০০
১ বছরের রেকর্ডিং৳২৫০
ক্যাম্পেইনে ১,০০০ কন্টাক্ট৳১৫০
আরও একটা একসাথে কল৳১০০

ইউজার তৈরি করলেই তাঁর এক্সটেনশন নিজে থেকে তৈরি হয়, আর সহকর্মীদের মধ্যে এক্সটেনশন থেকে এক্সটেনশন কল সবসময় ফ্রি। নিজের SIP দিয়ে কল করলে কলের মিনিটের জন্য কলডেস্ক কোনো টাকা নেয় না — মিনিটের বিল আপনার অপারেটরের। সব দাম টাকায়। bKash, Nagad, Rocket বা কার্ডে মাসে মাসে দিন, কোনো চুক্তি নেই।

যা সবাই জানতে চান

না। কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার আর একটা হেডসেট হলেই চলবে।

আজই প্রথম কলটা নিন

২ মিনিটে সেটআপ। ১ জন ইউজারের জন্য সবসময় ফ্রি। কার্ড লাগবে না।