কল নিন, কল করুন, আর প্রতিটা কাস্টমারের পুরো হিসাব রাখুন। শুধু ব্রাউজার আর একটা হেডসেট — আমাদের ক্লাউডে, অথবা আপনার নিজের সার্ভারে।
00:41NIডেলিভারি দেরি নিয়ে প্রথমে বিরক্ত; কাল দুপুরের মধ্যে দেওয়ার কথা দিলে খুশি।
00:41কল কাটুনব্যস্ত সময়ে কল ধরতে না পারলে সেই কাস্টমার আর ফেরে না।
একই কাস্টমারকে দুজন কল দেয়, আবার কেউ কেউ বাদ পড়ে যায়।
আগের কথা মনে থাকে না, লিড আর অভিযোগ গুলিয়ে যায়।
কে কলে, কে বিরতিতে, কতগুলো কল হলো — কোনো হিসাব নেই।
আপনার নম্বরে আসা কল টিমের মধ্যে নিজে থেকেই ভাগ হয়ে যায়, প্রতিটা কল রেকর্ড হয়, আর প্রতিটা কাস্টমারের ধাপ, নোট আর কাজ এক জায়গায় থাকে। ২ জনের অফিস থেকে ১০০ জনের কল সেন্টার — একই অ্যাপ। মাসে মাসে ক্লাউডে, অথবা নিজের সার্ভারে।
ব্যবসার ধরন বেছে নিন — কলডেস্ক নিজেই কাস্টমারের ধাপগুলো সাজিয়ে দেবে।
নিচের বাটনে চাপুন — প্রতিটা অংশ অ্যাপে ঠিক এভাবেই দেখায়।
00:07 ▾বড় বাটন, সহজ কথা, পুরোটা বাংলায়। কল শেষে ছোট্ট একটা নোট — ব্যস।
00:41কল কাটুনডেলিভারি দেরি নিয়ে প্রথমে বিরক্ত ছিলেন। আগামীকাল দুপুরের মধ্যে ডেলিভারির কথা দেওয়ার পর খুশি। প্রিমিয়াম প্যাকেজে আগ্রহী।
ফলো-আপ: ডেলিভারি কনফার্ম করুন, কাল দুপুর ১২:০০
SMS-এর কোড দিয়ে যাচাই, তারপর কোম্পানির নাম। ১ মিনিট।
অপারেটরের SIP ট্রাঙ্ক যুক্ত করুন, না হলে আমাদের টেস্ট লাইনে চালিয়ে দেখুন।
প্রসপেক্ট ইমপোর্ট করুন, সহকর্মীদের আমন্ত্রণ পাঠান — এক্সটেনশন নিজে থেকেই তৈরি হয়।
একজন হলে সবসময় ফ্রি। টিম বড় হলে শুধু যেটুকু বাড়ে, সেটুকুর দাম। এক্সটেনশন আর সহকর্মীদের মধ্যে কল ফ্রি। নিজের সার্ভার চাইলে সফটওয়্যার আমরা বসিয়ে দেব।
ব্যাংক, হাসপাতাল বা যেকোনো প্রতিষ্ঠান যারা ডেটা নিজের কাছে রাখতে চান — আপনি শুধু একটা সার্ভার দিন। আপনার কোম্পানির নামে লাইসেন্সের দাম একবারই দেবেন; আমরা কলডেস্ক ইনস্টল আর সেটআপ করে চালু অবস্থায় বুঝিয়ে দেব।
ইউজার তৈরি করলেই তাঁর এক্সটেনশন নিজে থেকে তৈরি হয়, আর সহকর্মীদের মধ্যে এক্সটেনশন থেকে এক্সটেনশন কল সবসময় ফ্রি। নিজের SIP দিয়ে কল করলে কলের মিনিটের জন্য কলডেস্ক কোনো টাকা নেয় না — মিনিটের বিল আপনার অপারেটরের। সব দাম টাকায়। bKash, Nagad, Rocket বা কার্ডে মাসে মাসে দিন, কোনো চুক্তি নেই।
না। কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার আর একটা হেডসেট হলেই চলবে।
হ্যাঁ। অপারেটর বা IP টেলিফোনি থেকে পাওয়া SIP ট্রাঙ্কের তথ্য দিয়ে নম্বরটা যুক্ত করুন। নম্বর না থাকলে আমরা নিতে সাহায্য করব।
নতুন ইউজার তৈরি করলেই তাঁর এক্সটেনশন নিজে থেকে তৈরি হয় — আলাদা কিছু করতে হয় না। সহকর্মীদের মধ্যে এক্সটেনশন থেকে এক্সটেনশন কল সবসময় ফ্রি।
হ্যাঁ, সেলফ-হোস্টেড প্ল্যানে। আপনি অফিসে বা নিজের ক্লাউডে একটা সার্ভার দেবেন, আমরা সফটওয়্যার ইনস্টল, সেটআপ আর SIP যুক্ত করে দেব। সব ডেটা আপনার সার্ভারেই থাকবে।
সার্ভার আর ইন্টারনেট আপনার। কলডেস্ক আপনার কোম্পানির জন্য একবারের লাইসেন্স, সেটআপসহ। আপডেট আর সাপোর্ট চাইলে আলাদা দামে — আমাদের সাথে কথা বলুন।
যে কল ধরা হয়েছে আর অন্তত ৩০ সেকেন্ড কথা হয়েছে। সহকর্মীদের মধ্যের কল কখনো পাঠানো হয় না। প্রতিটা কোম্পানি প্রথম মাসে ১০ মিনিট ফ্রি পায়; অ্যাডমিন সেটিংস থেকে যেকোনো সময় AI বন্ধ করতে পারেন।
হ্যাঁ। পুরো অ্যাপ বাংলায়, বড় বাটন, আর প্রতিটা স্ক্রিনে এক লাইনে বলা থাকে কী করতে হবে।
প্রতিটা কোম্পানির তথ্য আলাদা থাকে। কে কী দেখবেন — অ্যাডমিন, ম্যানেজার, টিম লিড, সেলস — আপনি ঠিক করবেন।
হ্যাঁ। ক্লিক-টু-কল দিয়ে আপনার অ্যাডমিন প্যানেলে “কল” বাটন বসান। API টোকেন আর ওয়েবহুক দিয়ে লিডও সরাসরি আসবে।
২ মিনিটে সেটআপ। ১ জন ইউজারের জন্য সবসময় ফ্রি। কার্ড লাগবে না।